• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও জীবের ধান্ধা কেন যায় না

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » ও জীবের ধান্ধা কেন যায় না

ও জীবের ধান্ধা কেন যায় না।
এ ভবে কয় বার আইলি, কয় বার গেলি
              তাই মন কিছু ভাবলি না।।

হায়! গুরু ভজবো বলে আশা ছিল,
কাল-শমনে ঘিরে নিল,
দিনে দিনে দিন ফুরাইল,
ও আমার আসল বস্তু লুটে নিল
              বোম্বেটে ছয় জনা।।

সত্য যুগে ছিলেন হরি,
দ্বাপরে রাম ধনুকধারী,
ত্রেতায় কৃষ্ণ বংশীধারী,
তাই লালন কয়, কলিতে হচ্ছে লীলা
              ও নিত্য কথা কেউ কয় না।।


হারামণি, পৃ. ৭-৮

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:বেকড আপেল
Next Post:ও তার ঠিকের ঘরে ভুল পড়েছে মন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑