• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এবার কে তোর মালেক, চিনলিনে তারে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » এবার কে তোর মালেক, চিনলিনে তারে

এবার কে তোর মালেক, চিনলিনে তারে।
এমন জনম আর কি হবে রে।।
             দেবের দুর্লভ এবার
             মানব জনম তোমার
             এমন জনমের আবার 
                          করলি কি করে।।
             নিঃশ্বাসের নাহি রে বিশ্বাস
             পলকেতে করবে নৈরাশ
             এবার মনে রবে মনের আশ
                          বলবি কারে।।
             এখন শ্বাস আছে বজায়
             যা কর রে তাই সিদ্ধি হয়
             দরবেশ সিরাজ সাঁই তাই 
                          বারে বারে কয় লালন রে।।


লালন ফকিরঃ কবি ও কাব্য, পৃ. ১৫৮

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:এনে মহাজনের ধন বিনাশ করলি ক্ষ্যাপা
Next Post:আপেল স্যুপ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑