• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জুড়া

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » জ » জুড়া

জুড়া1, জোড়া [ juḍ়ā, jōḍ়ā ] ক্রি.
1 যুক্ত বা মিলিত করা (ভাঙতে পারি, জুড়তে পারি না);
2 কিছুর সঙ্গে এঁটে দেওয়া, জোতা (গাড়িতে বলদ জোড়া);
3 আরম্ভ করা (গল্প জুড়ে দিল);
4 ব্যাপ্ত করা (‘আকাশ জুড়ে মেঘ করেছে চাঁদের লোভে লোভে’: রবীন্দ্র)।

☐ বি. উক্ত সব অর্থে।

[প্রাকৃ. √জোড় < সং. √ যোজি]।

জুড়ানো, জোড়ানো ক্রি. যুক্ত বা মিলিত বা যোজিত করানো; জোড়া দেওয়ানো।

☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

[জোড়া2 দ্র]।

জুড়া2 [ juḍ়ā2 ] ক্রি. জুড়ানো, জুড়িয়ে যাওয়া, ঠাণ়্ডা হওয়া (ভাত জুড়াচ্ছে; হৃদয় জুড়ায়)।

[বাং. √ জুড়া-তু. সং. জড় (=ঠাণ্ডা), হি. জাড়া]।

জুড়ানো, জোড়ানো ক্রি. বি.
1 ঠাণ়্ডা করা বা হওয়া (দুধ জুড়ানো);
2শান্ত হওয়া বা করা (জ্বালা জুড়ানো);
3 তৃপ্ত হওয়া বা করা (চোখ জুড়ানো, প্রাণ জুড়ানো)।

(কথ্য) জুড়ানো।

জুড়ন বি. জুড়ানো -র সব অর্থে (‘তবু হিয়া জুড়ন না গেল’)।

Category: জ, বাংলা অভিধান
Previous Post:জোটানো
Next Post:জুড়ন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑