• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার ঠাহর নাই গো মন-বেপারী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আমার ঠাহর নাই গো মন-বেপারী

আমার ঠাহর নাই গো মন-বেপারী।
এবার ত্রিধারায় বুঝি দোবে আমার তরী।।
         যেমন দাঁড়ি-মাল্লা বেয়াড়া
         তেমনি মাঝি দিশাহারা,
         কোন দিকে যে বায় তাহারা-
আমার পাড়ি দেওয়া কঠিন হলো ভারি।।
         একটি নদীর তিনটি ধারা
         সেই নদীতে নাই কূল-কিনারা;
         সেথা বেগে তুফান বয়
         দেখে লাগে ভয়
ডিঙি বাঁচাবার উপায় কি করি।।
         কোথা হে দয়াল (আমারি)
         আপনি এসে হও কাণ্ডারি;
         তোমায় স্মরণ করি
         ভাসাই তরী।
লালন কয়, যেন বিপাকে না পড়ি।।


বাংলার বাউল ও বাউল গান, পৃ. ৯২

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:আমার ঘরের চাবি পরেরই হাতে
Next Post:আমার মন-চোরারে কোথা পাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑