• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আপনারে আপনি রে মন, না জান ঠিকানা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আপনারে আপনি রে মন, না জান ঠিকানা

আপনারে আপনি রে মন, না জান ঠিকানা।
পরের অন্তর কেটে সমুদ্দর, কিসে যাবে জানা।।
            পর অর্থে পরম ঈশ্বর,
            আত্মারূপে করেন বিহার,
                      দ্বিদল বারামকখানা।
শতদল সহস্রদলে অনন্ত করুণা।।
            কেশের আড়েতে যৈসে
            পর্বত লুকায়ে আছে,
                      দরশন হল না।
এবার হেঁট নয়ন যার নিকটে তার সিদ্ধ কামনা।।
            সিরাজ সাঁই বলে রে লালন
            গুরুপদে ডুবে আপন
                      আত্মার ভেদ জেনে নে না।
আত্মা আর পরমাত্মা নিত্য ভেদ জেন না।।

———————————
মতিলাল দাস, ‘লালন ফকিরের গান’, লালন স্মারকগ্রন্থ (আবুল আহসান চৌধুরী সম্পাদিত), ঢাকা, ১৯৭৪, পৃ. ৩৮

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:আপনারে আপনি চিনি নে
Next Post:আমার আপন খবর আপনার হয় না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑