• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আপনারে আপন চিনেছে যে জন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আপনারে আপন চিনেছে যে জন

আপনারে আপন চিনেছে যে জন,
দেখতে পাবে সেই রূপেরই কিরণ।।
           সেই আপন আপন রূপ
           সেবা কোন স্বরূপ
স্বরূপেরও সে রূপ জানিও কারণ।।

           সেই আপনা মোকাম
           জানিয়ে প্রধান
যে জানে সেই মোকামেরই সন্ধান।
           করে মোকামেরই সাধন
           আরে সেই রসিক জন
উজ্জ্বলা হইয়াছে তাই এ ত্রিভূবন।।

           সেই ঘরের অম্বেষণ
           জানে যেবা জন
ঘরের মধ্যে আছে লতিফা ছয় জন।
           ঘরে আছে পাঁচ পাঞ্জাতন
           ওরে আত্মা পাঞ্চ জন
আত্মা দিয়ে আত্মার করে রে ভজন।।

           সেই রসিকেরই মন 
           রসেতে মগন
সেইরূপ রসেতে যে জন দিয়েছে নয়ন।
           ফকির লালন বলে (স্বামি)
           আমার হারাইলাম আমি
আমি বিনে আমার সকল অকারণ।।

———————————
মুহম্মদ মনসুর উদ্দীন সম্পাদিত, হারামণি। ৫ম খণ্ড, পৃ. ৭৪-৭৫

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:আপনার আপন খবর নাই
Next Post:আপনারে আপনি চেনা যদি যায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑