• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আপনাকে আপনে যে জন জানে,

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » আপনাকে আপনে যে জন জানে,

আপনাকে আপনে যে জন জানে,
            আপন আত্মাকে দেখেছে নয়নে।
সবে বলে আমি আমি,
            আমি কে তা কেউ না জানে।।

ও মন আপনাকে যে চিনেছে,
নিগূঢ় তত্ত্ব সেই পেয়েছে,
সে জন নিগুমে বসে
            আগমে ধরে টানে।।

ও মন মালাকুতের মোকামে পানি,
লাহুতের মোকামে অগ্নি,
জবরুতের মোকামে পানি
            হাওয়া চালাচ্ছে নাসুতের মোকামে।।

ও মন তার উপরে মণিকোঠা
তাতে কিছু না যায় টোটা
সে তো বসিয়ে আছে হয়ে টোটা
            সে ঢাকায় বসে দিল্লীর খবর জানে।।

———————————————
মুহম্মদ মনসুর উদ্দীন, হারামণি, ২য় খণ্ড, পৃ. ৩৭-৩৮

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:আজ রোগ বাড়ালি কুপথ্য করে
Next Post:আপনার আপন খবর নাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑