• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জানা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » জ » জানা

জানা [ jānā ] বি. ক্রি.
1 অবগত হওয়া (সে একথা জেনেছে);
2 টের পাওয়া (এমনভাবে করবে যাতে কেউ জানতে না পারে);
3 কোনো বিষয়ে জ্ঞান থাকা (তিনি সংস্কৃত জানেন, উর্দু আমার জানা নেই);
4 বুঝতে পারা (জানছি কষ্ট হবে);
5 কারও সঙ্গে পরিচয় থাকা (লোকটাকে আমি জানি)।

☐ বিণ. উক্ত সব অর্থে (জানা কথা, জানা লোক)।

[সং. √ জ্ঞা + বাং. আ]।

জানাজানি বি. বিণ. প্রকাশিত, রাষ্ট্র, অনেক লোকের মধ্যে প্রচার বা প্রচারিত (‘সত্য পরিচয় জানাজানি হইয়া যায়’: শরত্]।

জানান (উচ্চা. জানান্) বি. জ্ঞাপন; সংবাদদান; ঘোষণা (এখুনি এটা সবাইকে জানান দেওয়ার দরকার নেই)।

জানান দেওয়া ক্রি. বি. ঘোষণা করা; জানিয়ে দেওয়া; নিজের অস্তিত্ব জানিয়ে দেওয়া।

জানানো ক্রি. বি. অবগত করানো; সংবাদ দেওয়া; সতর্ক করা; নিবেদন করা।

জানাশুনা, জানাশোনা বি. অভিজ্ঞতা, জ্ঞান; পরিচয়।

☐ বিণ. পরিচিত (জানাশোনা লোক)।

Category: জ, বাংলা অভিধান
Previous Post:জাদুবিদ্যা
Next Post:জানাজানি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑