• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অমৃত বারি, সে বারি অনুরাগ নইলে কি যাবে ধরা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » অমৃত বারি, সে বারি অনুরাগ নইলে কি যাবে ধরা

অমৃত সে-বারি অনুরাগ নইলে কি যাবে ধরা ।
সে-বারির পরশ হইলে হবে ভবের করণ সারা ।।

বারি নামে বার এলাহি
নাই রে তার তুলনা নাহি
সহস্রদল পদ্মে সেহি
মৃণাল-গতি বহে ধারা ।।

ছায়াহীন এক মহামুনি
বলবো কিরে তার করণি
প্রকৃতি হইয়া তিনি
হলেন বারি সেধে অমর গোরা ।।

আসমানে বরিষণ হলে
দাঁড়ায় জল মৃত্তিকাস্থলে
লালন ফকির ভেবে বলে
ও সে মাটি জিনবে ভাবুক যারা ।।

————

লালন-গীতিকা, পৃ. ১২৬

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:অন্তরে যার সদায় সহজ রূপ জাগে
Next Post:অজান খবর না রাখিলে কিসের ফকিরি

Reader Interactions

Comments

  1. maruf

    October 16, 2010 at 5:56 am

    kothin……………………….

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑