• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জাতি

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » জ » জাতি

জাতি1 [ jāti1 ] বি. চামেলি বা মালতী ফুল। [সং. √ জন্ + তি]।

জাতিকচু বি. মানকচু।

জাতিকলা বি. কাঁটালি কলা।

জাতিপত্র, জাতিপত্রী বি. জয়ত্রি।

জাতিফল বি. জায়ফল।

জাতি2 [ jāti2 ] বি.
1 প্রকার, শ্রেণি (নানা জাতির ফুল);
2 সমলক্ষণ বিভাগ (মানবজাতি, স্ত্রীজাতি);
3 ধর্ম, রাষ্ট্র, জন্মভূমি আদিম বংশ ব্যবসায় ইত্যাদি অনুযায়ী বিভাগ (হিন্দু জাতি, আর্য জাতি);
4 হিন্দুদের বর্ণ বা তার অন্তর্গত সামাজিক উপবিভাগ (জাতিভেদ, কায়স্হ জাতি)।

[সং. √ জন্ + তি]।

জাতিগত বিণ. জাতির প্রকৃতি অনুযায়ী, জাতীয় (জাতিগত প্রভেদ)।

জাতিচ্যুত বিণ. স্বীয় সমাজ বা জাতি থেকে বহিষ্কৃত।

জাতিতত্ত্ব বি. মানবজাতির বিভিন্ন শ্রেণির বৈশিষ্ট্য ও পরস্পর সম্বন্ধ বিষয়ক তত্ত্ব বা বিদ্যা।

জাতিধর্ম বি. 1 জাতির বিশেষ প্রকৃতি; 2 জাতির বিহিত ধর্মকর্মাদি।

জাতিনাশ,

জাতিপাত বি. সমাজচ্যুত হওয়া, জাতি নষ্ট হওয়া।

জাতিবর্ণ-নির্বিশেষে ক্রি-বিণ. জন্ম বংশ প্রভৃতির ভেদ না করে (জাতিবর্ণনির্বিশেষে সকলকেই আহ্বান করা হয়েছে)।

জাতিবাচক বিণ. 1 জাতিনির্দেশক বা শ্রেণিনির্দেশক (জাতিবাচক উপাধি); 2 (ব্যাক.) শ্রেণিসূচক (জাতিবাচক বিশেষ্য)।

জাতিবিদ্বেষ বি. এক জাতির প্রতি অন্য জাতির বিরূপতা; জাতিতে জাতিতে শত্রুতা।

জাতিবৈর বি. জন্মগত শত্রুতা; জাতিবিদ্বেষ।

জাতিব্যবসায় বি. বংশগত পেশা বা ব্যাবসা।

জাতিভেদ বি. হিন্দুদের চার বর্ণের বিভাগের মধ্যে পরস্পর পার্থক্য বা ভেদাভেদ।

জাতিভ্রষ্ট জাতিচ্যুত -র অনুরূপ।

জাতিসংঘ বি. বিভিন্ন জাতি বা রাষ্ট্রের সম্মেলন বা সভা, League of Nations;প্রথম মহাযুদ্ধের পর বিভিন্ন রাষ্ট্রকে নিয়ে গঠিত সংস্হাবিশেষ।

জাতিসত্তা বি. (নিজ) জাতির বৈশিষ্ট্য সম্পর্কে সচেতনতা।

জাতিস্মর বিণ. (যার) পূর্বজন্মের কথা মনে আছে এমন।

Category: জ, বাংলা অভিধান
Previous Post:জাতক
Next Post:জাতিকচু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑