• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অকুল পাড় দেখে মোদের লাগল রে ভয়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » অকুল পাড় দেখে মোদের লাগল রে ভয়

অকুল পাড় দেখে মোদের লাগল রে ভয়।
মাঝি বেটা বড় ঠেঁটা, হাল ছেড়ে দিয়ে
                       বগল বাজায়।।
উজান ভাটি তিনটি নালে
দোম দমা দোম বেদম কলে
                       এক শব্দ হয়।
গুরুর গুরু পবন গুরু প্রেম আনন্দে
                       সাঁতার খেলায়।।
সামনেতে অপার নদী
পার হয়ে যায় ছয় জন বাদী
                       কিরূপ লীলাময়।
লালন বলে, ভাব জানিয়ে ডুব দিয়ে রত্ন উঠায়।।


হারামণি, ৫ম খণ্ড, পৃ. ৪৭-৪৮
গানটিতে সঞ্চারী স্তবকটি মিসিং।

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:অনেক ভাগ্যের ফলে সে চাঁদ কেউ দেখিতে পায়
Next Post:অনুরাগ বিনে কি সাধন হয়

Reader Interactions

Comments

  1. PARTHA CHATTOPADHYAY

    January 15, 2022 at 6:06 am

    বাংলা সাহিত্যর মণি-মানিক্য

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑