• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পড় গে নামাজ জেনে শুনে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » পড় গে নামাজ জেনে শুনে

পড় গে নামাজ জেনে শুনে,
নিয়াত বান্ধ গে মানুষ মক্কা পানে।
মানুষে মানুষ কামনা সিদ্ধি কর বর্তমানে।।
খেলছে খেলা
বিনোদ কালা
এই মানুষের তন-ভুবনে।।
শতদল কমলে কালার আসন শূন্য সিংহাসনে।।
ও সে চৌদ্দ ভুবন
ফিরায় নিশান
ঝলক দিচ্ছে নয়ন কোণে।।
মুরশিদের মেহেরে মোহর যার খুলেছে, সেই তা জানে।।
এবার বলছে লালন,
ঘর ছেড়ে ধন
খুঁজিস কেনে বনে বনে৷।

————

৩১৭. লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ১৪০; লালন-গীতিকা, পৃ. ১৯৯

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:থাক না মন একান্ত হয়ে
Next Post:ফকিরি করবি ক্ষেপা কোন রাগে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑