• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » য » যত

যত [ yata ] সর্ব. যে পরিমাণ (যত এল তত গেল, যত ছিল সব গেছে)।

☐ বিণ.
১. যে সংখ্যক (যত লোক এসেছে);
২. যে পরিমাণ (যত হাসি তত কান্না);
৩. যা কিছু (যত দুঃখ, যত আনন্দ);
৪. সমস্ত, সব (যত নষ্টের গোড়া)।

☐ ক্রি-বিণ. যে পরিমাণ (যত দেখছি, যতই বল)।

[সং. যতি]।

যতকাল, যতক্ষণ, যতদিন ক্রি-বিণ. যে সময় পর্যন্ত যাবত্, যে অবধি।

যতকিছু সর্ব. বিণ. যা কিছু সব যে পরিমাণ (যত কিছু ছিল সবই গেছে, যতকিছু অভিমান)।

যতখানি সর্ব. বিণ. যে পরিমাণ।

যতগুলি সর্ব. বিণ. যে সংখ্যক যে কয়টি।

যতটা সর্ব. বিণ. যে পরিমাণ (যতটা পার খাও, যতটা কাজ নিয়েছি)।

যতবার ক্রি-বিণ.
১. যে কয়গুণ;
২. যে কয় দফা বা খেপ। যত বড়ো মুখ নয় তত বড়ো কথা ছোটো মুখে বড়ো কথা, স্পর্ধিত উক্তি।

যতসব সর্ব. বিণ. (সচ. নিন্দায় বা বিরক্তিতে) সমস্ত অনেক (যতসব বাজে কথা)।

Category: বাংলা অভিধান, য
Previous Post:যতপরোনাস্তি
Next Post:যতকাল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑