• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

উদয় কাল কলি রে ভাই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » বাউল গান » উদয় কাল কলি রে ভাই

উদয় কাল কলি রে ভাই,
কলি আমি বলি তাই।
হাগড়া বেদে নেংটি ছিঁড়ে
লোক বুঝি হাসিয়ে যায়।
কলিকালে অমানুষের জোর
যত ভাল মানুষ বানায় তারা চোর
সমঝে ভবে না চলিলে
বোম্বেটের হাতে পড়বি ভাই।
কারো বিশ্বাস কেহ করে না
ও গো শঠে শঠে সকল কারখানা
ছিটেফোঁটা তন্ত্রমন্ত্র
কলির ধর্ম দেখতে পাই।
যত মা-মরা বাপ বদলানে সবায়
কলিকালে বেশি ভাগ উদয়
ফকির লালন বলে, ঘোর কলিতে
ধর্ম রাখা, ওরে কি উপায়।।

————

লালন ফকির : কবি ও কাব্য, পৃ. ২৫৩-৫৪; লালন-গীতিকা, পৃ. ৩০১

Category: বাউল গান, লালনগীতিTag: লালন ফকির
Previous Post:ইবলিসের সেজদার ঠাঁই ছেড়ে
Next Post:এ গোকুলে শ্যামের প্রেমে কেবা না মজেছে সখি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑