• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঘোরা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ঘ » ঘোরা

ঘুরা, ঘোরা [ ghurā, ghōrā ] ক্রি.
১. ঘূর্ণিত হওয়া, চক্রাকারে ভ্রমণ করা (চাকা ঘুরছে, পৃথিবী সূর্যের চার দিকে ঘোরে);
২. পাক খাওয়া (মাথা ঘুরছে);
৩. বেড়ানো (একটু ঘুরে আসি);
৪. প্রকৃত বা সঠিক পথ খুঁজে না পেয়ে একই পথে ক্রমাগত ভ্রমণ করা; লক্ষ্যহীন হয়ে বেড়ানো (কেবল ঘুরে মরছি)।

☐ বি. উক্ত সব অর্থে।

☐ বিণ. অসরল, কুটিল, ঘুর (ঘোরা পথ)।

[সং. √ঘূর্ণ > ঘুর + বাং. আ]।

ঘুরাঘুরি, ঘোরাঘুরি বি. হাঁটাহাঁটি; বারবার আসা-যাওয়া (এই ঘোরাঘুরি আর ভালো লাগছে না)।

ঘুরানো, ঘোরানো ক্রি.
১. ঘূর্ণিত করা (হাত ঘোরালে নাড়ু দেব);
২. পাক দেওয়া (লাট্টু ঘোরানো) ;
৩. ভ্রমণ বা অনর্থক হাঁটাহাঁটি করানো;
৪. বারবার ফিরিয়ে দেওয়া (আপনি আমাকে এত ঘোরাচ্ছেন কেন?)।

☐ বি. উক্ত সব অর্থে।

☐ ক্রি-বিণ. কুটিলভাবে (তুমি এত ঘুরিয়ে বলছ কেন?)।

ঘুরানি, ঘোরানি, ঘুরুনি বি. ঘূর্ণিত করা বা ঘূর্ণিত হওয়া; পাক দেওয়া; ভ্রমণ; লক্ষ্যহীন হয়ে একই পথে বারবার ঘুরে বেড়ানো।

Category: ঘ, বাংলা অভিধান
Previous Post:ঘুরা
Next Post:ঘোচানো

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑