• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঘিরা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ঘ » ঘিরা

ঘেরা, ঘিরা [ ghērā, ghirā ] ক্রি.
১. বেষ্টন করা (বেড়া দিয়ে ঘেরা);
২. চার পাশে বেষ্টনী দেওয়া বা বেষ্টন করা (বাড়িটাকে ঘিরতে হবে);
৩. আবৃত বা আচ্ছাদিত করা (‘আকাশ ঘিরে মেঘ জুটেছে’: রবীন্দ্র)।

☐ বি. বেষ্টন; আচ্ছাদন; পরিবেষ্টিত স্হান; ঘের।

☐ বিণ.
১. বেষ্টিত (ঘেরা বারান্দা);
২. আবৃত।

[হি. ঘির-তু. সং. √ঘৃ]।

ঘেরাও বি.
১. বেষ্টন;
২. অবরোধ; দাবিপূরণের জন্য কর্তৃপক্ষীয় ব্যক্তিকে আটক বা অবরোধ।

☐ বিণ.
১. ঘেরাও করা হয়েছে এমন (অফিসারটি সারাদিন নিজের ঘরে ঘেরাও হয়ে বসে আছেন) ;
২. বেষ্টিত, পরিবেষ্টিত।

ঘেরাটোপ বি.
১. সর্বাঙ্গ ঢেকে পরবার মতো জামাবিশেষ;
২. বোরখা;
৩. (গাড়ি পালকি প্রভৃতি) সম্পূর্ণ ঢেকে রাখার জন্য ঢাকনা।

ঘেরানো ক্রি. বি. পরিবেষ্টিত বা অবরুদ্ধ করানো।

☐ বিণ. উক্ত অর্থে।

Category: ঘ, বাংলা অভিধান
Previous Post:ঘেরা
Next Post:ঘেরাও

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑