• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঘাত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ঘ » ঘাত

ঘাত [ ghāta ] বি.
১. আঘাত, ঘা (‘নাশো কঠিন ঘাতে’: রবীন্দ্র);
২. প্রহার ;
৩. ক্ষত, ঘা;
৪. হিংসা, হত্যা (পশুঘাত-তু. পশুঘাতী);
৫. (গণি.) কোনো রাশিকে সেই রাশি দ্বারা বারংবার গুণ করে প্রাপ্ত ফল, power (বি.প.)।

[সং. √হন্ + অ]।

ঘাতক বি. বিণ.
১. হত্যাকারী (গুপ্তঘাতক) ;
২. জল্লাদ। ঘাতচিহ্ন বি. (গণি.) বর্গ ঘন প্রভৃতি সূচক অঙ্ক।

ঘাতন১ বি.
১. হত্যা;
২. যজ্ঞের প্রয়োজনে বধ, বলি;
৩. আঘাত।

ঘাতন২ বি.
১. অন্যের দ্বারা বধ করানো;
২. প্রহার করার অস্ত্র।

☐ বিণ. নাশক, ঘাতক, হত্যাকারী (দৈত্যঘাতন, অসুরঘাতন)।

ঘাত-প্রতিঘাত বি.
১. আঘাত-প্রত্যাঘাত;
২. ক্রিয়া ও প্রতিক্রিয়া (ঘটনার ঘাত-প্রতিঘাত)।

ঘাতসহ বিণ. আঘাত সহ্য করতে পারে এমন; ঘা দিলে ভাঙে না বরং বিস্তৃত হয় এমন, malleable.

ঘাতী (-তিন্) বিণ. (সমাসের উত্তরপদে) হত্যাকারী (পুত্রঘাতী, নারীঘাতী)।

স্ত্রী. ঘাতিনী।

ঘাতুক বিণ.
১. হিংস্র, নিষ্ঠুর, ক্রূর;
২. নাশক, হত্যাকারী, ঘাতক।

ঘাত্য বিণ. বধ্য; ঘাতযোগ্য; আঘাত করার বা বধ করার যোগ্য।

Category: ঘ, বাংলা অভিধান
Previous Post:ঘাড়ে গর্দানে
Next Post:ঘাত্য

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑