• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অল্প একটু অন্ধকার মুখোমুখি বসিবার কেবল নিজের – ময়ুখ চৌধুরী

লাইব্রেরি » বিবিধ লেখার সংকলন » কবিতা » অল্প একটু অন্ধকার মুখোমুখি বসিবার কেবল নিজের – ময়ুখ চৌধুরী

এতগুলো বাতি জ্বালানোর পরও তোমার ঘরে অন্ধকার! অথচ, কী বোকা আমি, না-জেনেই তোমার জন্য কয়েক পঙিক্ত অন্ধকার তুলে রেখেছিলাম। আমি শুধু জানতাম, চেয়ে আছ, পত্রিকায় কবে উঠবে চাঁদ। …বাদ দাও ওসব কথা। আপাতত সবকটা বাতি তুমি নিভিয়ে দাও। ঝুল বারান্দায় গিয়ে বসো। একা, যে রকম ঘরের ভেতর। বহুতল ভবনের গলিপথে এক-চিলতে বিম্বিত আকাশ। কী রকম ভাগ্য দেখ, দেখা যাচ্ছে পূর্ণাঙ্গ চাঁদ, গর্ভাশয়ে আবছায়া আসন্ন শিশুর ঘুমহাসি। মেঘের অ্যাপ্রন পরে নার্সরা চলাফেরা করে।
এ কি, উঠে গেলে কেন? হঠাৎ চোখের জলে জ্বলে উঠল সবগুলো বাতি। এখনো দোলনাটা দুলছে, মৃদু মৃদু, নরম সন্দেহে। তুমি কিন্তু ভুল করছ, কবিদের ভালোবাসাই চাঁদটাকে জননী করেছে।
…হয়তো তুমিও একদিন

সূত্র: দৈনিক প্রথম আলো, এপ্রিল ০১, ২০১১

Category: কবিতা
Previous Post:দৃশ্যত দৃশ্যহীন – সুজাউদ্দিন কায়সার
Next Post:আমার গ্রন্থাগার – ওরহান পামুক

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑