• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঘূর্ণ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ঘ » ঘূর্ণ

ঘূর্ণ [ ghūrṇa ] বি. ঘূর্ণি, ঘূর্ণন, জল বা বাতাসের আবর্ত, ভ্রমি।

☐ বিণ. ঘূর্ণিত, আবর্তিত (ঘূর্ণবায়ু)।

[সং. √ঘূর্ণ + অ]।

ঘূর্ণন বি.
১. আবর্তন, ক্রমাগত ঘুরন ;
২. ভ্রমণ, পরিভ্রমণ।

ঘূর্ণবাত, ঘূর্ণবায়ু বি. ঘূর্ণিঝড়, cyclone.

ঘূর্ণমান বিণ. যা ঘুরছে, যা আবর্তিত হচ্ছে, ঘূর্ণায়মান (ঘূর্ণমান জ্যোতিষ্ক)।

ঘূর্ণাবর্ত বি. ঘূর্ণিজল, whirlpool.

ঘূর্ণায়মান বিণ. যা ঘুরছে, আবর্তিত হচ্ছে এমন; ভ্রমণরত (ঘূর্ণায়মান জ্যোতিষ্ক)।

ঘূর্ণি বি. ১. ঘূর্ণিবায়ু; ২. জলভ্রমি, ঘূর্ণিজল (নৌকোটা ঘূর্ণির মধ্যে গিয়ে পড়ল)।

ঘূর্ণিজল বি. জলস্রোতের মধ্যে আবর্তিত জল, ঘূর্ণাবর্ত।

ঘূর্ণিত বিণ. আবর্তিত।

ঘূর্ণিত নয়নে ক্রি-বিণ.
১. চোখের তারা ঘুরছে এমনভাবে;
২. অতি ক্রোধভরে, অতি ক্রুদ্ধভাবে।

ঘূর্ণিবাত, ঘূর্ণি-বায়ু বি. ঘূর্ণবায়ু, ঘূর্ণিঝড়, যে বায়ুপ্রবাহ পাক খেতে খেতে বেগে ছুটে আসে।

ঘূর্ণিবৃষ্টি বি. ঘূর্ণিঝড়সহ বৃষ্টিপাত।

ঘূর্ণ্যমান বিণ. (যাকে) ঘোরানো হচ্ছে এমন।

Category: ঘ, বাংলা অভিধান
Previous Post:ঘেঁসা
Next Post:ঘূর্ণন

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑