• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঘোর

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ঘ » ঘোর

ঘোর [ ghōra ] বিণ-বিণ. বিণ.
১. ভয়ংকর, নিদারুণ (ঘোর বিপদ);
২. অত্যন্ত (ঘোর-নাস্তিক, ঘোর বৈষ্ণব) ;
৩. উত্কট (ঘোর মাতাল);
৪. দুর্গম (‘এ কী এ ঘোর বন’: রবীন্দ্র);
৫. গাঢ়, গভীর (ঘোর নিদ্রা, ঘোর অন্ধকার)।

☐ বি.
১. জড়তা (ঘুমের ঘোর) ;
২. আবেশ (নেশার ঘোর এখনও কাটেনি);
৩. অন্ধকার (সন্ধ্যার ঘোর);
৪. মোহ (চোখের ঘোর)।

[সং. √ঘুর্ + অ]।

স্ত্রী. ঘোরা (‘ঘোরা রজনী দিকললনা ভয়বিভলা’: রবীন্দ্র)।

ঘোর ঘোর বি. অন্ধকারের ভাব (চারিদিকে ঘোর ঘোর হয়ে আসছে)।

ঘোরপেঁচ, ঘোরপ্যাঁচ, ঘোরফের বি.
১. জটিলতা;
২. কুটিল অভিসন্ধি।

ঘোরতর বিণ.
১. অত্যন্ত ভয়ংকর, নিদারুণ (ঘোরতর নাস্তিক, ঘোরতর যুদ্ধ হল);
২. দুইয়ের মধ্যে বেশি ঘোর।

ঘোরদর্শন বিণ. বিকটাকার; দেখলে ভয় লাগে এমন (ঘোরদর্শন মূর্তি)।

Category: ঘ, বাংলা অভিধান
Previous Post:ঘোড়দৌড় করানো
Next Post:ঘোরা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑