• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঘাট

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ঘ » ঘাট

ঘাট১ [ ghāṭa ] বি.
১. ত্রুটি, অপরাধ (আমার ঘাট হয়েছে, ঘাট স্বীকার করছি) ;
২. ন্যূনতা, ঘাটতি, কমতি (গুণের ঘাট নেই)।

[হি. ঘাটি]।

ঘাটতি বি.
১. কমতি, অভাব (টাকার ঘাটতি নেই);
২. লোকসান (ব্যাবসায় ঘাটতি)।

ঘাট মানা ক্রি. ত্রুটি স্বীকার করা; ত্রুটি স্বীকার করে নত হওয়া।

ঘাটতি-বাড়তি বি. অল্পাধিক্য, কম-বেশি।

ঘাট২ [ ghāṭa ] বি.
১. পুকুর নদী প্রভৃতি জলাশয়ের অবতরণস্হান;
২. নদী খাল প্রভৃতির তীরে নৌকা ইত্যাদি ভিড়াবার স্হান (খেয়াঘাট, জাহাজঘাট, স্টিমারঘাট);
৩. সেতার এসরাজ প্রভৃতি বাদ্যযন্ত্রের সুরের পর্দা;
৪. পর্বত (পূর্বঘাট, পশ্চিমঘাট);
৫. গিরিসংকট।

[সং. ঘট্ট]।

ঘাটের কড়ি বি. খেয়া পারাপারের মাশুল, পারানি।

ঘাটখরচ, ঘাটখরচা বি. মড়া পোড়াবার খরচ।

ঘাটলা বি. পাকা ঘাট, বাঁধানো ঘাট।

ঘাটে ঘাটে ক্রি-বিণ. ১. প্রতি ঘাটে; ২. সর্বত্র (‘ভুবনের ঘাটে ঘাটে: রবীন্দ্র)।

ঘাটের মড়া (ঈষত্ উপেক্ষার্থে বা ব্যঙ্গার্থে) মুর্মূর্ষু ব্যক্তি; অতি বৃদ্ধ লোক।

Category: ঘ, বাংলা অভিধান
Previous Post:ঘাটোয়ালি
Next Post:ঘাটের মড়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑