• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঢিল

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ঢ » ঢিল

ঢিল১ [ ḍhila ] বি. মাটি পাথর ইট প্রভৃতির ছোট টুকরো বা ডেলা (ঢিল ছোড়া)।

[দেশি]।

অন্ধকারে (আন্দাজে) ঢিল ছোড়া ক্রি. বি. (আল.) কার্যসিদ্ধি হলেও হতে পারে এই আশায় অনিশ্চিয়তা সত্ত্বেও কিছু করা; সঠিক না জেনে না বুঝে কোনো কাজ করা বা কোনো কথা বলা।

ঢিল মারলে পাটকেল খেতে হয় — ঢিলের বদলে পাটকেল আঘাতের উত্তরে আরও বড় প্রত্যাঘাত আসে।

এক ঢিলে দুই পাখি মারা — এক উদ্দেশ্য সিদ্ধ করতে গিয়ে অন্য উদ্দেশ্যও সিদ্ধ করা; এক চেষ্টায় দুই কাজ সম্পন্ন করা।

ঢিল২ [ ḍhila ] বিণ. শিথিল; আলগা (সুতো ঢিল দেওয়া)।

☐ বি. শৈথিল্য; আলস্য (পড়াশুনায় ঢিল পড়েছে)।

[ঢিলা দ্র]।

ঢিল দেওয়া বি. ক্রি. শৈথিল্য দেখানো; কড়াকড়ি না করা (শাসনে ঢিল দেওয়া)।

Category: ঢ, বাংলা অভিধান
Previous Post:ঢিমাতেতালা
Next Post:ঢিল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑