• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ঢালা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ঢ » ঢালা

ঢালা [ ḍhālā ] ক্রি.
১. তরল বা কঠিন কোনো পদার্থ কোনো পাত্র থেকে ফেলা (দুধ ঢালা, চাল ঢালা);
২. ধাতুকে নির্দিষ্ট আকার দেবার জন্য গলিয়ে পাতিত করা (ছাঁচে ঢালা);
৩. প্রচুর ব্যয় করা (টাকা ঢালা);
৪. নিয়োজিত করা (মনপ্রাণ ঢালা)।

☐ বি. উক্ত সব অর্থে।

☐ বিণ.
১. ঢেলে ফেলা হয়েছে এমন (ঢালা জল, ঢালা চাল);
২. ঢালাই-করা (ঢালা কড়াই);
৩. ঢালাও ও সুবিস্তৃত (ঢালা বিছানা)।

[বাং. ঢাল১ + আ]।

ঢালাই বি. উত্তাপ দিয়ে ধাতু গলিয়ে ছাঁচে ঢালার কাজ (এখানে তামা ঢালাই হয়)।

☐ বিণ. ছাঁচে ঢেলে প্রস্তুত (ঢালাই কড়াই)।

ঢালাইকর বি. ঢালাইয়ের কারিগর, যে ব্যক্তি ঢালাইয়ের কাজ করে।

ঢালাও বিণ.
১. বিস্তীর্ণ (ঢালাও ফরাস);
২. প্রচুর, দেদার (ঢালাও খাবার);
৩. অবাধ (ঢালাও হুকুম)।

ঢালাঢালি বি. এক পাত্র থেকে অন্য পাত্রে ক্রমাগত ঢালা।

Category: ঢ, বাংলা অভিধান
Previous Post:গোহত্যা
Next Post:ঢালাঢালি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑