• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হরি

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » হ » হরি

হরি [ hari ] বি.
১ নারায়ণ, বিষ্ণু, কৃষ্ণ;
২ যম;
৩ বায়ু;
৪ চন্দ্র;
৫ সূর্য;
৬ সিংহ;
৭ অশ্ব।

বিণ. হরিত্ কপিল বা পিঙ্গল বর্ণবিশিষ্ট।

[সং. √ হৃ + ই]।

হরির লুট — হরি সংকীর্তনের পর প্রসাদি বাতাসা ভক্তদের মধ্যে ছড়িয়ে দেওয়া।

হরিগুণগান বি. বিষ্ণুর নাম ও মহিমা কীর্তন।

হরিচন্দন বি. দেবতরুবিশেষ। [চন্দন দ্র]।

হরিজন বি. উচ্চবর্ণ হিন্দু কর্তৃক অস্পৃশ্য বলে অবহেলিত ভারতের হিন্দু সম্প্রদায় বা উক্ত সম্প্রদায়ের লোক; মেথর। [গান্ধিজীর প্রদত্ত নাম]।

হরিদ্বার বি. হিমালয়ের পাদদেশস্হ হিন্দু তীর্থবিশেষ।

হরিনাম বি. হরির নাম, ওই নাম জপ বা কীর্তন।

হরি নামের ঝুলি — হরিনামের মালা রাখার ঝুলি।

হরি নামের মালা — হরিনাম জপকালে নামোচ্চারণের সংখ্যা ঠিক রাখার জন্য ব্যবহৃত মালা; বৈষ্ণবের জপমালা।

হরিপ্রিয়া বি. (স্ত্রী.) ১ লক্ষ্মীদেবী; ২ তুলসী পাতা বা গাছ।

হরিবাসর বি. ১ দ্বাদশীর প্রথম পাদযুক্ত একাদশীর দিন; ২ (ব্যঙ্গে) উপবাস, অনশন।

হরিবোল বি. (সচ. সমবেতকণ্ঠে ও উচ্চস্বরে) হরির নামোচ্চারণ (হিন্দুরা পূজান্তে, কীর্তনান্তে এবং শববহনকালে ও শবদাহকালে এই ধ্বনি উচ্চারণ করে।

হরিভক্ত বিণ. ১ হরির প্রতি ভক্তিমান; ২ বৈষ্ণব।

হরিভক্তি বি. হরির প্রতি ভক্তি।

হরিভক্তি উবে যাওয়া ক্রি. বি. (ব্যঙ্গে) শ্রদ্ধা নষ্ট হয়ে যাওয়া।

হরিমটর বি. (কৌতু.) উপবাস, অনশন।

হরিসংকীর্তন বি. দলবদ্ধভাবে হরিগুণ গান করা।

হরিসভা বি. হরির মহিমা আলোচনার্থ সভা।

হরিহর বি. হরি ও হর, বিষ্ণু ও শিব; বিষ্ণু ও শিবের অভেদমূর্তি।

হরিহরাত্মা বিণ. বি. অভিন্নহৃদয়, একপ্রাণ একদেহ।

Category: বাংলা অভিধান, হ
Previous Post:হরির লুট
Next Post:হরিত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑