• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হাট

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » হ » হাট

হাট [ hāṭa ] বি.
১ প্রকাশ্য ক্রয়-বিক্রয়ের স্হান (সাধারণত বাজারের মতো রোজ হাট বসে না-সপ্তাহের নির্দিষ্ট দিনে বসে);
২ (আল.) প্রচুর সমাবেশ (রূপের হাট, চাঁদের হাট)।

[সং. হট্ট]।

ভাঙা হাট যে হাটে ক্রয়-বিক্রয় প্রায় শেষ হয়েছে, উঠতি হাট।

হাট করা ক্রি. বি.
১ হাটে দ্রব্যাদি খরিদ করা;
২ (আল.) গোলমাল করা;
৩ প্রকাশ করা, উন্মুক্ত করা (দরজা হাট করা);
৪ বিশৃঙ্খল করা (কাপড়গুলো হাট করা)।

হাট বসা, হাট লাগা ক্রি. বি.
১ হাটে ক্রয়-বিক্রয় শুরু হওয়া;
২ হাট স্হাপিত হওয়া;
৩ (আল.) প্রচুর সমাবেশ হওয়া;
৪ অত্যন্ত গোলমাল হওয়া (বাড়িতে হাট বসেছে)।

হাট বসানো ক্রি. বি.
১ হাট স্হাপিত করা;
২ (আল.) প্রচুর সমাবেশ হওয়া;
৩ গোলমাল বা হইচই করা।

হাটবাজার বি. হাট বা বাজার; কেনাকাটা।

হাটবার বি. সপ্তাহের যে-দিনে হাট বসে।

হাটহদ্দ বি. সমস্ত ব্যাপার বা খবর।

হাটরিয়া, হাটুরে বি. হাটের পণ্যদ্রব্যের বিক্রেতা বা ক্রেতা।

☐ বিণ.
১ হাটে বিক্রেয় পণ্যবাহী (হাটুরে নৌকা);
২ হাটে ক্রয় বিক্রয়কারী (হাটুরে লোক)।

Category: বাংলা অভিধান, হ
Previous Post:হাড্ডাহাড্ডি লড়াই
Next Post:হাটরিয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑