• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

যুক্ত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » য » যুক্ত

যুক্ত [ yukta ] বিণ.
১. সংলগ্ন, একত্র, মিলিত (‘যুক্ত কর হে সবার সঙ্গে’: রবীন্দ্র);
২. অন্বিত, বিশিষ্ট, সম্পন্ন (শ্রীযুক্ত, ক্রোধযুক্ত);
৩. রত, নিয়োজিত, ব্যাপৃত (ঘানিতে যুক্ত, কর্মে যুক্ত);
৪. উপযুক্ত, সমন্বিত (যুক্তিযুক্ত);
৫. পরিমিত (যুক্ত আহার);
৬. যোগরত;
৭. (গণি.) সংকলিত, যোগ করা হয়েছে এমন।

[সং. √ যুজ্ + ত]।

স্ত্রী. যুক্তা।

যুক্তকর বিণ. কৃতাঞ্জলি, জোড়হাত।

☐ বি. জোড় করা হাত।

যুক্তপ্রদেশ বি. উত্তরপ্রদেশের বর্তমানে বর্জিত পূর্বনাম।

যুক্তবেণি বি. গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সংগম, ত্রিবেণি।

যুক্তরাজ্য বি. গ্রেটবিটেন ও উত্তর আয়ারল্যাণ্ড।

যুক্তরাষ্ট্র বি. আমেরিকা যুক্তরাষ্ট্র।

যুক্তাক্ষর বি. সংযুক্ত বর্ণ, একত্রে লিখিত ও উচ্চারিত একাধিক ব্যঞ্জনবর্ণ, যেমন ক্ত, চ্ছ।

Category: বাংলা অভিধান, য
Previous Post:যদিচ
Next Post:যুক্তাক্ষর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑