• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

প্রন-সিজলিং

লাইব্রেরি » বাংলা রেসিপি । Bangla Recipe » বিদেশী রান্না » প্রন-সিজলিং

প্রন-সিজলিং
চীনা খাবার

উপকরণঃ চিংড়ির লেজ রেখে মাথা ও খোসা ছাড়ানো ১ কাপ, সয়াসস ১ টেবিল চামচ, টমেটো সস ২ টেবিল চামচ, তেল ৩ টেবিল চামচ, পেঁয়াজ গোল করে কাটা ১ কাপ, শুকনা মরিচ গুঁড়া আধা চা চামচ, আদা কুচি ১ চা চামচ, রসুন ছেঁচা ১ চা চামচ, লবণ আধা চা চামচ, চিনি ১ চা চামচ, স্বাদলবণ আধা চা চামচ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, মাখন ১ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ।

প্রণালীঃ রান্না বসানোর আধা ঘণ্টা আগে সিজলিং ট্রে চুলায় দিতে হবে। কড়াইয়ে তেল দিয়ে আদা কুচি, রসুন ছেঁচা দিয়ে চিংড়ি মাছ দিতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করে পেঁয়াজ দিয়ে লবণ, শুকনা মরিচ, সয়াসস, লেবুর রস, চিনি, স্বাদলবণ, গোলমরিচ, টমেটো সস দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাতে হবে। গরম সিজলিং ডিশে মাখন দিয়ে সব উপকরণ ঢেলে পরিবেশন করতে হবে।

সূত্রঃ প্রথম আলো, জুলাই ১৪, ২০০৯

Category: বাংলা রেসিপি । Bangla Recipe, বিদেশী রান্না
Previous Post:প্রন ফ্রিটার্স
Next Post:আমাদের দেশে হবে সেই মন্ত্রী কবে… – আনিসুল হক

Reader Interactions

Comments

  1. munni

    November 7, 2010 at 9:02 pm

    ahaaaaaaaaaaaaaaaaahaa nice

    Reply
  2. mukta

    August 9, 2012 at 10:02 am

    ekhuni kheye felte iccha korse

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑