• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নত

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ন » নত

নত [ nata ] বিণ.
১. হেঁট, আনত (নত হয়ে দেখা);
২. প্রণত (দেবমূর্তির সামনে নত হওয়া);
৩. বিনীত, নম্র (নতভাবে কথা বলা);
৪. নীচের দিকে অর্থাত্ মাটির দিকে নিবদ্ধ (নতদৃষ্টি, নতশির);
৫. নিচু, অনুন্নত।

[সং. √ নম্ + ত]।

নতজানু বিণ. হাঁটু গেড়ে বসেছে এমন।

নতদৃষ্টি বিণ. নীচের দিকে দৃষ্টিসম্পন্ন।

নতনাস বিণ. চেপটা নাকবিশিষ্ট, খাঁদা।

নতমস্তক, নতশির বি. মাথা নিচু করে আছে এমন (অপমানে নতশির)।

নতমুখ বিণ. মুখ নিচু করে আছে এমন (নতমুখে আদেশ পালন করা)।

বিণ. (স্ত্রী.) নতমুখী।

নতি [ nati ] বি.
১. নত অবস্হা বা ভাব;
২. ঝোঁক, প্রবণতা;
৩. প্রণাম;
৪. পরাভব, পরাজয়, হার (নতি স্বীকার করা);
৫. বিনয়, নম্রতা;
৬. বিনীত প্রার্থনা বা আবেদন;
৭. (গণি.) ক্ষিতিজ অথবা কোনো সরলরেখা বা তলরে সঙ্গে কোণের পরিমাণ, inclination (বি. প.)।

Category: ন, বাংলা অভিধান
Previous Post:নতজানু
Next Post:নড়ি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑