• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ধাতু

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ধ » ধাতু

ধাতু [ dhātu ] বি.
১. স্বর্ণরৌপ্যাদি খনিজ পদার্থ;
২. উপাদান (লোকটি কোন ধাতুতে গড়া);
৩. স্বভাব, প্রকৃতি, ধাত (কঠিন ধাতুর মানুষ);
৪. শুক্র (ধাতুদৌর্বল্য);
৫. (আয়ু.) দেহস্হ বায়ু পিত্ত কফ মাংস অস্হি প্রভৃতি;
৬. ক্ষিতি অপ্ তেজঃ মরুত্ ব্যোম এই পঞ্চভূত;
৭. (ব্যাক.) ক্রিয়াবাচক শব্দমূল।

[সং. √ ধা + তু]।

ধাতুগত বিণ. ধাতুসংক্রান্ত; শারীরিক বা মানসিক প্রকৃতিঘটিত; স্বভাবগত; ক্রিয়াবাচক শব্দমূলঘটিত; শুক্রঘটিত।

ধাতুগর্ভ বিণ. অভ্যন্তরে ধাতু আছে এমন।

ধাতুঘটিত বিণ. ধাতুগত -র অনুরূপ।

ধাতুবিজ্ঞান, ধাতুবিদ্যা বি. ধাতুসংক্রান্ত বিদ্যা, metallurgy.

ধাতুময় বিণ. ধাতুর তৈরি, ধাতুপূর্ণ।

ধাতুমল বি. মরচে, জং।

ধাতুরূপ বি. ক্রিয়ামূলের নানা রূপ; বিভিন্ন কালে, বিভিন্ন বচনে ও পুরুষে ক্রিয়ামূলের রূপ।

Category: ধ, বাংলা অভিধান
Previous Post:ধাতুগত
Next Post:ধাতুগর্ভ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑