• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

টক

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ট » টক

টক১ [ ṭaka ] বিণ. অম্ল স্বাদযুক্ত (টক দই)।

☐ বি. ১. অম্লরস বা অম্ল স্বাদ (অত টক খেয়ো না); ২. অম্ল স্বাদযুক্ত ব্যঞ্জনবিশেষ, অম্বল (মাছের টক)।

[সং. তক্র]।

টকডাল, টকের ডাল বি. কাঁচা আম তেঁতুল প্রভৃতি সহযোগে তৈরি অম্ল স্বাদযুক্ত ডাল।

টক২ [ ṭaka ] বি. অত্যন্ত দ্রুততার ভাব।

☐ ক্রি-বিণ. দ্রুত (টক করে নিয়ে এসো)।

[ধ্বন্যা.]।

টকাটক১ ক্রি-বিণ. অতি দ্রুত (টকাটক খেয়ে ফেলো)।

টকাস১ ক্রি-বিণ. অতি দ্রুত, অনায়াসে (টকাস করে গিলে ফেলো তো)।

টক৩ [ ṭaka ] বি. শুকনো কাঠে ছোট কিছুর আঘাতের বা অনুরূপ কোনো শব্দ।

[ধ্বন্যা.]।

টকটক১, টকাটক২. বি. ক্রমাগত টক শব্দ।

টকাস২ বি. সজোরে টক শব্দ।

টকটক২ [ ṭaka-ṭaka] বি. (সচ. লাল রঙের) তীব্রতা বা আধিক্যের ভাব (লাল টকটক করছে)।

[ধ্বন্যা.]।

টকটকে বিণ. গাঢ়, উজ্জ্বল (টকটকে লাল, টকটকে রং)।

Category: ট, বাংলা অভিধান
Previous Post:টকের ডাল
Next Post:টপাটপ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑