• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

টিপ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ট » টিপ

টিপ [ ṭipa ] বি.
১. আঙুলের ডগা;
২. বুড়ো আঙুলের ডগার ছাপ;
৩. দুই আঙুলের ডগা পরস্পর চেপে যে পরিমাণ দ্রব্য ধরা যায় (নাস্যির এক টিপ);
৪. কপালের ফোঁটা বা ফোঁটার মতো প্রসাধনী বা অলংকারবিশেষ (চন্দনের টিপ, কপালে টিপ পরেছে);
৫. আঙুলের ডগার চাপ (‘অঙ্গুলির টিপ দিয়া ঘুচায় যন্ত্রণা’: বি. গু.);
৬. তাগ, লক্ষ্য (বন্দুকের টিপ)।

☐ বিণ. দুই আঙুলের ডগায় চেপে ধরে রাখা যায় এমন পরিমিত (এক টিপ নস্য)। [হি. টীপ]।

টিপকল বি.
১. টিপে আটকানো যায় এমন যন্ত্রযুক্ত দ্রব্যাদি;
২. নলকূপ, টিউবওয়েল।

টিপছাপ, টিপসই, টিপসহি বি. বুড়ো আঙুলের ডগায় কালি মাখিয়ে গৃহীত ছাপ, fingerprint.

Category: ট, বাংলা অভিধান
Previous Post:টিপানো
Next Post:টিপকল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑