• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গ্রহণ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » গ » গ্রহণ

গ্রহণ [ grahaṇa ] বি.
১. প্রাপ্তি, আদান (ভিক্ষাগ্রহণ);
২. ধারণ (হস্তগ্রহণ) ;
৩. স্বীকার (নিমন্ত্রণগ্রহণ);
৪. অবলম্বন, আশ্রয় (সন্ন্যাসগ্রহণ);
৫. বরণ (অতিথিকে সাদরে গ্রহণ);
৬. মেনে নেওয়া (উপদেশগ্রহণ, পরামর্শগ্রহণ);
৭. উপলব্ধি (অর্থগ্রহণ) ;
৮. সমাদর (গুণগ্রহণ);
৯. আহার, পান (অন্নগ্রহণ, জলগ্রহণ);
১০. আকর্ষণ, টেনে নেওয়া (কেশগ্রহণ);
১১. গ্রহাদির গ্রাস বা অদৃশ্য হওয়া (চন্দ্রগ্রহণ, সূর্যগ্রহণ)।

[সং. √গ্রহ্ + অন]।

গ্রহণীয় বিণ. গ্রহণযোগ্য, গ্রহণ করার মতো।

গ্রহণেচ্ছা বি. গ্রহণের ইচ্ছা।

গ্রহণেচ্ছু বিণ. গ্রহণ করতে ইচ্ছুক।

Category: গ, বাংলা অভিধান
Previous Post:গ্রন্হ
Next Post:গ্রহণীয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑