• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গরম

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » গ » গরম

গরম [ garama ] বি.
১. উত্তাপ, উষ্ণতা (চৈত্রের গরম);
২. গ্রীষ্ম (গরমের সময়) ;
৩. ঔদ্ধত্য (কথার গরম);
৪. দর্প, দম্ভ, অহংকার (টাকার গরম);
৫. বিকার, রোগ (পেট গরম)।

☐ বিণ.
১. উষ্ণ, তপ্ত (গরম জল);
২. গ্রীষ্ম (গরম কাল) ;
৩. শীতনিবারক (গরম জামা);
৪. উদ্ধত; উগ্র, গর্বিত, ক্রুদ্ধ (গরম চোখে তাকানো, গরম মেজাজ);
৫. কড়া, তিরস্কারপূর্ণ (গরম গরম কথা);
৬. চড়া, মহার্ঘ (বাজার খুব গরম) ;
৭. উত্তেজনাপূর্ণ, যুদ্ধোম্মুখ (গরম পরিস্হিতি);
৮. টাটকা (গরম খবর)।

[ফা. গর্ম্]।

গরম গরম, গরমাগরম বিণ. একেবারে সদ্য-ভাজা (গরমাগরম লুচি); টাটকা (গরমাগরম খবর)।

গরম মশলা বি. এলাচ দারচিনি ও লবঙ্গ এই তিনটি উত্তেজক মশলা।

গরম মোজা বি. পশমি মোজা।

কুসুমকুসুম গরম বিণ. ঈষদুষ্ণ. কবোষ্ণ।

গুমোট গরম, ভ্যাপসা গরম – যে গরমে বায়ুপ্রবাহ বন্ধ থাকে এবং খুব ঘাম হয়।

পচা গরম – ভ্যাপসা গরম, বেশি ঘাম হয় এমন গরম।

Category: গ, বাংলা অভিধান
Previous Post:গরবিত
Next Post:গরম গরম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑