• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গোলা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » গ » গোলা

গোলা১ [ gōlā ] বি.
১. ধান ইত্যাদি রাখার মরাই;
২. আড়ত (কাঠের গোলা);
৩. বাজার; গঞ্জ।

[দেশি-তু. হি. গোলা]।

গোলাজাত বিণ. গোলা বা মরাইয়ে রাখা হয়েছে এমন।

গোলাবাড়ি বি. শস্যাগার, ধান্যাদি শস্য মজুত করার জন্য বাড়ি; খামার।

গোলা২ [ gōlā ] বি.
১. কামানের গোলা;
২. কন্দুক, খেলবার বল।

[সং. গোলক]।

গোলাগুলি বি.
১. কামান-বন্দুক প্রভৃতির নানা উপকরণ;
২. কামান-বন্দুকের অগ্নিবর্ষণ বা গোলাবর্ষণ (গোলাগুলি উপেক্ষা করে এগোতে লাগল)।

গোলা৩ [ gōlā ] বিণ. অশিক্ষিত, একেবারে সাধারণ, বৈশিষ্ট্যহীন (গোলা লোক, গোলা পায়রা)।

[ফা. গোল (দল, ভিড়) + বাং. আ]।

গোলা৪ [ gōlā ] ক্রি. গুলা (গুলা২. দ্র), জল ইত্যাদির সঙ্গে মিশিয়ে তরল করা (ওষুধ গোলা, জলে রং গোলা)।

☐ বি. জলের সঙ্গে মিশিয়ে তরল করা হয়েছে এমন বস্তু (গোবর গোলা, রঙের গোলা)।

☐ বিণ. ওইভাবে তরলীকৃত (গোলা ময়দা, গোলা রং)।

[বাং. √গুল্ + আ]।

গোলা হাঁড়ি যে হাঁড়িতে ঘর নিকাবার ও গোবরছড়া দেবার জন্য গোবর-গোলা রাখা হয়।

Category: গ, বাংলা অভিধান
Previous Post:গোলযোগ
Next Post:গোলাজাত

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑