• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

খেলা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » খ » খেলা

খেলা [ khēlā ] বি.
১. ক্রীড়া (বল নিয়ে খেলা);
২. কৌতুক বা পারদর্শিতা প্রদর্শন  (সাপ খেলা, ছোরা খেলা) ;
৩. লীলা, অবস্হাবিশেষের আচরণ (‘এই খেলা তো শেষ খেলা  নয়’: রবীন্দ্র) ;
৪. ভোজবাজি (ভানুমতীর খেলা)।

☐ ক্রি.
১. খেলা করা (ছেলেরা মাঠে  খেলছে);
২. স্ফুরিত বা বিকশিত হওয়া (মাথায় একটা বুদ্ধি খেলে গেল) ;
৩. বুদ্ধিযুক্ত  হওয়া (অঙ্কটা তার মাথায় ঠিক খেলে না)।

[সং. √খেল্ + বাং. আ]।

খেল বি.
১.  ক্রীড়া;
২. ভোজবাজি (ভানুমতীর খেল)।

খেলনা বি. ক্রীড়নক, পুতুল।

☐ বিণ.  ক্রীড়নকরূপে ব্যবহার্য (খেলনা-পুতুল)।

খেলাঘর বি. (আল.) কৃত্রিম সংসার।

খেলাধুলা বি. তুচ্ছ  জিনিস নিয়ে শিশুদের ক্রীড়াকৌতুক; নানাবিধ খেলা।

খেলানো ক্রি.
১. খেলা করানো (ছেলেদের  খেলাচ্ছে);
২. চালনা করে কৌতুক দক্ষতা রঙ্গ ইত্যাদি প্রদর্শন করা (সাপ খেলানো) ;
৩.  ইচ্ছামতো পরিচালিত করা (মাছটাকে খেলাচ্ছি, পুলিশ চোরকে খেলাচ্ছে)।

Category: খ, বাংলা অভিধান
Previous Post:খেলুড়ি
Next Post:খেল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑