• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

খোলা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » খ » খোলা

খোলা১ [ khōlā ] বি.
১. খোসা, আবরণ (কলার খোলা);
২. ভাজবার  পাত্রবিশেষ (‘খোলা পেতে ভাজে খই মুড়ি’: রবীন্দ্র);
৩. খাপরা (খোলার চাল);
৪.  খেত, খামার (ধানের খোলা);
৫. স্হান (হাটখোলা, ইটখোলা)।

[খোলক]।

খোলা২, খুলা [ khōlā, khulā ] ক্রি.
১. উন্মুক্ত করা (দরজা খোলো); 
২. বন্ধনমুক্ত করা (জাহাজ খোলা) ;
৩. শিথিল করা (খোঁপা খোলা);
৪. খসানো,  অবিন্যস্ত করা (চুল খোলা);
৫. পরিত্যাগ করা, ছাড়া (জামা খোলা);
৬. প্রতিষ্ঠা করা,  স্হাপন করা (একটা স্কুল খুলেছি);
৭. আরম্ভ হওয়া (আজ স্কুল খুলবে);
৮. বিকশিত  হওয়া, শোভা পাওয়া (তোমার গায়ে জামাটা বেশ খুলেছে) ;
৯. আড়ষ্টতা ত্যাগ করা (হাত  খুলে খেলো);
১০. অকপট হওয়া (মন খুলে কথা বলা);
১১. স্খলিত হওয়া (ইট খুলে খুলে  পড়ছে)।

☐ বি. উক্ত সব অর্থে।

☐ বিণ. উক্ত সব অর্থে, এবং বিশেষত উন্মুক্ত; বন্ধনহীন;  অকপট (খোলা মন);

[বাং. √খুল্ < সং. স্খল্ + বাং. আ]।

খোলাখুলি  বিণ. অকপট, স্পষ্ট (খোলাখুলি কথা)।

☐ ক্রি-বিণ. অকপটে, স্পষ্টভাবে (একটা কথা  তোমাকে খোলাখুলি বলব)।

☐ বি. অকপটতা, স্পষ্টতা; বারবার খোলা ও বাঁধা (পঞ্চাশবার  এই খোলাখুলি কার ভালো লাগে?)।

খোলানো ক্রি. বি. অন্যকে দিয়ে খুলিয়ে নেওয়া।

Category: খ, বাংলা অভিধান
Previous Post:খোলাবাজার
Next Post:খুলা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑