• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

খানা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » খ » খানা

খানা১ [ khānā ] অব্য. টুকরো, খণ্ড, খান (‘একখানা দিলে নিমেষ ফেলিতে  তিনখানা করে আনে’: রবীন্দ্র); সংখ্যা-পরিমাণ, সংখ্যামাত্র (পাঁচখানা); বস্তু বা বিষয়ের  নির্দেশকবিশেষ (বইখানা দাও)।

[সং. খণ্ড]।

খানা২ [ khānā ] বি. গর্ত, খাদ, ছোট জলাশয় (গাড়িটা খানায় পড়েছে,  খানাখন্দ দেখে গাড়ি চালিয়ো)।

[পো. cana]।

খানাখন্দ, খানাখোঁদল বি. গর্ত খাদ ইত্যাদি।

খানা৩ [ khānā ] বি. স্হান, কক্ষ বা গৃহ (ডাক্তারখানা, গোসলখানা)।

[ফা.  খানা (=বাড়ি)]।

খানাতল্লাশ, খানাতল্লাশি বি. (অপরাধীর বা আপত্তিকর বস্তুর সন্ধানে) গৃহাদি  অনুসন্ধান।

[ফা. খানা + আ. তলাশা]।

খানা৪ [ khānā ] বি.
১. মুসলমানি বা বিলাতি কায়দায় রান্না-করা খাবারদাবার  (আজ কোথায় খানা খাবে?);
২. ভোজ (খানাপিনা ভালোই হয়েছে)।

[হি. খানা]।

খানাপিনা –বি. পানভোজন; আহারাদি।

Category: খ, বাংলা অভিধান
Previous Post:খানাতল্লাশি
Next Post:খানাপিনা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑