• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কেবল

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ক » কেবল

কেবল [ kēbala ] বিণ.
১. অদ্বিতীয়, অসঙ্গ (সাংখ্যের কেবল পুরুষ);
২. শুদ্ধ, বিকারহীন (কেবল আত্মা)।

☐ অব্য.
১. শুধু (এখন কেবল আমার নিন্দাই করছে);
২. মাত্র (‘একটু কেবল বসতে দিয়ো কাছে’: রবীন্দ্র)।

☐ ক্রি-বিণ.
১. অনবরত, একাদিক্রমে (তিনদিন কেবল বৃষ্টি হয়ে চলেছে; কেবল হাসছে কেন?);
২. এইমাত্র, সবে (কেবল খেয়ে উঠেছি)।

[সং. √ কেব্ + অল]।

বি. কৈবল্য।

কেবলই–অব্য. ক্রি-বিণ.
১. শুধুই (‘আমি কেবলই স্বপন করেছি বপন’: রবীন্দ্র);
২. সবেমাত্র, এখুনি;
৩. ক্রমাগত (কেবলই এক কথা বলে যাচ্ছে)।

কেবলা, ক্যাবলা [ kēbalā, kyābalā ] বিণ. স্হূলবুদ্ধি, বোকাসোকা ধরনের।

[আ. কিব্লা]।

কেবলরাম, ক্যাবলরাম–বি. স্হূলবুদ্ধি লোক, বোকা লোক, হাঁদারাম।

কেবলা হাসি, ক্যাবলা হাসি–বি. বোকা-বোকা হাসি।

Category: ক, বাংলা অভিধান
Previous Post:কেন্নাই
Next Post:কৈবল্য

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑