• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও প্ৰাণ ললিতে বন্ধু আনিয়া দেখাও গো

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » ও প্ৰাণ ললিতে বন্ধু আনিয়া দেখাও গো
ও প্ৰাণ ললিতে বন্ধু আনিয়া দেখাও গো
মুই অভাগী কলঙ্কের ভাগী কার লাগি হইলাম গো।
এক প্রেম করছে লোহায় কষ্ঠে আর প্রেম করছে চণ্ডীদাসে
আর প্রেম করছে বিশ্বমঙ্গল চিন্তামণির সাথে।
প্রেম করা যে সে নয় প্রেম করলে কানতে হয়
প্রেম করলে হাসে যে জন সফল সে সাধনাতে।
ভাইবে রাধারমণ বলে প্রেম করলাম হেলার ছলে
এখন বুঝি শ্যামচান্দে ঠেকাইল ফান্দেতে।।

পাঠান্তর — হা : আনিয়া > আইনে, মুই অভাগী > আমি অভাগিনী, প্রেম করা … সাধনাতে > হেলার ছলে আনন্দেতে, ঠেকাইল > ঠেকাইলা।
তী — মুই অভাগী… হইলাম গো > আমার মত জন্ম দুখী নাহি গো সংসারে, চিন্তামণির সাথে > চিন্তামণির সনে, ভাইবে… বলে > গোসাঁই রাধারমণ বলে, হেলার ছলে > মনানন্দে, ফান্দেতে > ফান্দে।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:ওগো রাই মরিয়াছে আইলে কইও তারে
Next Post:আমি দুখুনী জানিয়া রে প্রাণবন্ধরে তোমার মনে নাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑