• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি কারে বা দেখাব মনের দুঃখ গো হৃদয় চিরিয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আমি কারে বা দেখাব মনের দুঃখ গো হৃদয় চিরিয়া

আমি কারে বা দেখাব মনের দুঃখ গো হৃদয় চিরিয়া।
আমার সোনার অঙ্গ মলিন হইল ভাবিয়া চিন্তিয়া।।
পুরুষজাতি সুখের সাখী নিদয়া নির্মায়া।
তারা জানে না মনের বেদন কঠিন তাদের হিয়া।।
আমি সাদে সাদে প্ৰেম করিলাম সরল জানিয়া।
কি আমারে ছাড়িয়া গেল প্ৰাণনাথে কি দোষ পাইয়া।।
ভাইবে রাধারমণ বলে মনেতে ভাবিয়া।
আমার জগতে কলঙ্ক রইল পিরিতি করিয়া।।

পাঠান্তর : গো : পুরুষ … নির্মায়া > পুরুষ কঠিন জাতি নিদাবরুণ হিয়া; তারা জানে না … হিয়া > জানে না। নারীর বেদন নিদারুণ নিদয়া; আমি… জানিয়া > বন্ধের হাতে প্ৰাণ সঁপিলাম আপনা জানিয়া; আমারে… পাইয়ে > এখন মোরে ছাড়িয়া গেল কুলটা বানাইয়া; আমার… করিয়া > দরশন দেও রে বন্ধু অভাগী জানিয়া। যাচৌ : আমার জগতে .. .. করিয়া > আসবে তোমার কালাচান্দ শান্ত করা হিয়া।

Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:ও বলি নিবেদন কৃষ্ণ আনি দেখাব প্রিয় সখী
Next Post:সজনী ও সজনী আইল না শ্যাম গুণমণি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑