• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কায়

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ক » কায়

কায় [ kāẏa ] বি. শরীর, দেহ।

[সং. √ চি + অ]।

কায়কল্প–বি. পুনর্যৌবন লাভ বা আয়ুর্বৃদ্ধির জন্য আয়ুর্বেদীয় চিকিত্সাবিশেষ।

কায়ক্লেশ–বি. শারীরিক পরিশ্রম।

কায়ক্লেশে–ক্রি-বিণ. কষ্টেসৃষ্টে (কায়ক্লেশে দিন যাপন করছে)।

কায়চিকিত্সা–বি. (আয়ু.) জ্বরাদি শারীরিক রোগের চিকিত্সা।

কায়ব্যূহ–বি. (বৈ. সা.) একসঙ্গে বহু দেহ রচনা বা ধারণ, যা কেবল যোগীর পক্ষে সম্ভব; একই শরীরের অবিকল সেইরকম বহু শরীর হওয়া (‘ব্রজদেবীগণ শ্রী রাধার কায়ব্যূহরূপ’: চৈ.চ.)।

কায়মনোবাক্যে–ক্রি-বিণ. দেহে মনে ও কথায় অর্থাত্ সর্বপ্রকারে।

কায়সাধনা–বি. দেহকে অমর করবার যৌগিক সাধনা।

কায়সিদ্ধি–বি. যৌগিক সাধনার দ্বারা দেহের অমরত্ব লাভ।

Category: ক, বাংলা অভিধান
Previous Post:কামোদ্দীপক
Next Post:কায়কল্প

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑