• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কেন কুঞ্জে না আসিল কঠিন শ্যামরায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » কেন কুঞ্জে না আসিল কঠিন শ্যামরায়
কেন কুঞ্জে না আসিল কঠিন শ্যামরায়।।ধু।।
সখী গো তোরা সব সখীগণ যা লো বনে বনে
বৃন্দাবনে যালো বৃন্দে বন্ধু অন্বেষণায়।।চি।।
চেয়ে দেখা প্ৰাণসই গো শশী অস্ত যায়
বন্ধু বিনে প্ৰাণ আমার রাখা দায়।।১।।
সখীগো শুন শুন প্ৰাণ সই গো মোর নিবেদন
দারুণ বিরহে প্ৰাণ করে উচাটন।।২।।
শ্যামনাম লয়ে প্ৰাণ উড়ে যেতে চায়
মনোচোরা মদনমোহন রয়েছে যথায়।।৩।।
সখী গো চেয়ে দেখো প্ৰাণ সই গো নিশি গাইয়া যায়
আর কি আসিবে কুঞ্জে নিঠুর শ্যামরায়।।৪।।
অতি সাধের বকুলমালা বাসি হইয়া যায়
আসিল না প্ৰাণেশ্বর করি কি উপায়।।৫।।
দেখ গো কান্দিয়া কান্দিয়া রাই কুঞ্জের বাহির হয়
কুঞ্জবনের তরুলতায় জিজ্ঞাসা করয়।।৬।।
রাধারমণ বলে রাই কিবা পাগলিনী হয়
সখীরা ধরিয়া রেখে রাধাকে বুঝায়।।৭।।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:আর বন্ধু নি আমার রে নিদায়-পাষাণ বন্ধরে
Next Post:দুখ কইয়ো গো, চান্দ-মন্দিরে নিরলে নিয়া

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑