• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সখী যাও গো মথুরায় আমার খবর কইও গিয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » সখী যাও গো মথুরায় আমার খবর কইও গিয়া
সখী যাও গো মথুরায় আমার খবর কইও গিয়া
রসিক বন্ধু কালিয়ায়।।ধু।।
নেওগো প্রেমের মালাখানি প্ৰেমফুল গাথছি তায়–
আমার কথা কইয়া মালা রাখিয়া দিও বন্ধের পায়।
বন্ধে যদি না চিনে গো কইও কইও আমার দায়
তোমার প্রেমের প্ৰেমিক একজন প্ৰেম জ্বরে মারা যায়।
বিনয় করি কইও বন্ধে ওগো প্ৰভু শ্যামরায়
রাধা নামে তোমার প্রেমিক সদায় কন্দে উভরায়
মরার আগে একবার তোমায় দুই নয়নে দেখতে চায়।
কইও কইও বন্ধের কাছে যদি বন্ধের মন চায়
জীবনে না পাইলে দেখা মইলে রাধারমণ চায়।।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:শ্যাম নি আইছইন গো চন্দ্ৰা তোর কুঞ্জেতে
Next Post:তোরা কে যাবে গো আয় শ্যাম দরশনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑