• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কাঠ

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ক » কাঠ

কাঠ [ kāṭha ] বি. গাছের কঠিন অংশ, কাষ্ঠ।

☐ বিণ.
১. কাঠের মতো অনড় ও নিস্পন্দ (ভয়ে কাঠ);
২. অসাড়, শক্ত (মরে কাঠ);
৩. রসহীন (শুকিয়ে কাঠ);
৪. অবাক, নিস্তব্ধ।

[সং. কাষ্ঠ]।

কাঠকয়লা–বি. কাঠ পুড়িয়ে তৈরি কয়লা।

কাঠ-কাঠ–বিণ. কাঠের মতো শুষ্ক, শক্ত ও লাবণ্যহীন।

কাঠকুড়ানি, কাঠকু়ড়নি–বি. (স্ত্রী.) যে কাঠকুটো কুড়িয়ে জ্বালানি হিসাবে ব্যবহার করে অথবা বিক্রি করে।

কাঠখড়–বি. কাঠ ও শুকনো তৃণ; পোড়াবার উপকরণ; জোগাড়যন্ত্র।

অনেক কাঠখড় পোড়ানো–বহু চেষ্ঠা ও পরিশ্রম করা।

কাঠখোলা–বি. বালিহীন ভাজার পাত্র, বালি, তেল ইত্যাদি ছাড়াই কেবল তাপে ভাজার পাত্র; (কাঠখোলায় ভাজা চিঁড়ে)।

কাঠগড়া–বি. আদালতে কাঠের রেলিংযুক্ত সাক্ষীর মঞ্চ, dock.

কাঠগোলা–বি. কাঠের আড়ত।

কাঠগোলাপ–বি. গন্ধহীন গোলাপজাতীয় ফুলবিশেষ।

কাঠঝুনো–বিণ. (নারকেল সম্বন্ধে) শাঁস কাঠের মতো শক্ত হয়ে গেছে এমন।

কাঠঠোকরা–বি. কাঠে ঠোকর মেরে কাঠের পোকা খেতে অভ্যস্ত পাখিবিশেষ, woodpecker.

কাঠপিঁপড়ে–বি. বড় কালো পিঁপড়েবিশেষ।

কাঠফড়িং–বি. কাঠির মতো রোগা ফড়িংবিশেষ।

কাঠফাটা–বিণ. (তাপে) কাঠ ফেটে যায় এমন (কাঠফাটা রোদ)।

কাঠবমি–বি. যে বমিতে ভুক্ত দ্রব্য উঠে আসে না।

কাঠবিড়াল–বি. (সচ.) বৃক্ষচারী ঝাঁকড়া লেজওয়ালা ছোট জন্তুবিশেষ।

স্ত্রী. কাঠবিড়ালী।

কাঠমল্লিকা–বি. বনমল্লিকা।

কাঠে কাঠে–ক্রি-বিণ. পরস্পরের জোড়ের সঙ্গে (কাঠে কাঠে মিলে গেছে); সমানে সমানে; সেয়ানে সেয়ানে (কাঠে কাঠে লড়াই)।

Category: ক, বাংলা অভিধান
Previous Post:ভাত ও টোমেটোর স্যুপ
Next Post:কাঠকয়লা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑