• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কাটা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ক » কাটা

কাটা [ kāṭā ] ক্রি.
১. কর্তন বা ছেদন করা (কাঠ কাটা, গাছ কাটা);
২. খণ্ডন করা (যুক্তি কাটা);
৩. প্রতিবাদ করা (কথা কাটা-কাটি);
৪. রেখা টেনে বাতিল করা (ভুল উত্তর কাটা);
৫. দূর হওয়া (মেঘ কেটে যাবে, তুমি কেটে পড়ো, নেশা কেটে গেছে);
৬. অকেজো বা বাতিল হওয়া (বালব কেটে গেছে);
৭. খনন করা (পুকুর কাটা, কুয়ো কাটা, খাল কাটা);
৮. অঙ্কন করা, আঁকা (লাইন কাটা, দাগ কাটা);
৯. রচনা করা (ছড়া কাটা, ফোঁটা বা তিলক কাটা);
১০. লিখে দেওয়া (চেক কাটা);
১১. প্রস্তুত করা বা বিন্যাস করা (পথ কাটা, টেরি কাটা, সিঁথি কাটা, ছানা কাটা, সুতো কাটা);
১২. চুরির উদ্দেশ্যে ছেদন বা কর্তন করা (পকেট কাটা, গাঁট কাটা, সিঁদ কাটা);
১৩. খোদাই করা (শিল কাটা);
১৪. সামঞ্জস্যচ্যুত হওয়া (সুর কাটা, তাল কাটা);
১৫. অতিবাহিত হওয়া বা যাপিত হওয়া (দিন কেটে যায়, রাত কাটছে না);
১৬. কেনা, ক্রয় করা (টিকিট কাটা);
১৭. বিক্রয় বা চালু হওয়া (বইটা কাটছে ভালো, ভারে কাটছে);
১৮. নির্গত হওয়া, বেরোনা (জল কাটা, লালা কাটা);
১৯. জলে ভেসে থাকার অভ্যাস করা (সাঁতার কাটা);
২০. প্রদর্শন বা ধারণ করা (ভেংচি কাটা);
২১. অস্ত্রোপচার করা (ফোঁড়া কাটা, চোখের ছানি কাটা)।

☐ বি. উক্ত সমস্ত অর্থে।

☐ বিণ. কর্তিত, ছিন্ন, খণ্ডিত; খনিত; বাতিল।

[বাং. √ কাট্ (সং. √ কুত্) + আ]।

কাটিয়ে ওঠা–ক্রি. বি. বিপদ বা দুঃখের সময় উত্তীর্ণ হওয়া।

কাটা ঘায়ে নুনের ছিটা–অসহ্য কষ্ট বা যন্ত্রণার উপর আঁতে ঘা দিয়ে কথা বা তিরস্কার।

কাটকুট–বি.কাটাকুটি; সংশোধন।

কাটা কাটা–বিণ. কর্কশ (কাটা কাটা কথা); ছাড়া ছাড়া, বিচ্ছিন্ন (কাটা কাটা ভাবে কথা বলে)।

কাটছাঁট–বি. (মূলত পোশাকের) কাটবার ভঙ্গি।

কাটতি–বি. বাজারে চলন; প্রচুর বিক্রয়; বিক্রয়ের পরিমাণ।

কাটন–বি. কর্তন, ছেদন; খণ্ডন; বাতিল; রচনা; নির্মাণ; খনন; যাপন; দূর হওয়া; চালু হওয়া।

কাটনি, কাটুনি, কাটাই–বি. কাটবার খরচ।

কাটাকাপড়–বি. পোশাক তৈরি করার উপযোগী কাটা ছিটে, cut-piece ছিটকাপড়।

কাটাকাটি–বি. হানাহানি, মারামারি, তর্কাতর্কি।

কাটাকুটি–বি. কাটকুট; সংশোধন।

কাটান–বি. (উচ্চা. কাটান) রেহাই, অব্যাহতি (এ থেকে আর কাটান নেই); পরিশোধ।

কাটানো–ক্রি. কর্তন বা ছেদন করানো; অতিবাহিত করা (দিন কাটানো); উত্তীর্ণ হওয়া বা মুক্ত করা (বিপদ কাটানো); বেচা (মাল কাটানো); ক্রয় করানো (টিকিট কাটানো)।

☐ বি. বিণ. উক্ত সমস্ত অর্থে।

কেটে পড়া–ক্রি. বি. (কথ্য) বিপদ বা অসুবিধা বুঝে পালিয়ে যাওয়া; দূর হওয়া (তুমি এখন এখান থেকে কেটে পড়ো তো)।

Category: ক, বাংলা অভিধান
Previous Post:কাটলেট
Next Post:কাটিয়ে ওঠা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑