• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আর তো নিশি নাই গো সখী আর তো নিশি নাই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » আর তো নিশি নাই গো সখী আর তো নিশি নাই
আর তো নিশি নাই গো সখী আর তো নিশি নাই
আইলায় না আইলায় না বন্ধু রঙ্গিয়া কানাই।।ধু।।
শ্যাম তো লম্পট সই গো কেবা না জানয়
যার প্ৰেমে মজে নিষ্ঠুর তার কথা কয়।
চম্পাকলি চন্দ্রাবাসী পাইয়া রসময়
প্ৰেমে বিভোর করিয়া তারে রাখতে মনে লয়।
জানি গো জানি গো সই শ্যাম তো পরের নয়
ফাঁকি দিয়া প্ৰাণের পাখী রাখছে মনে কয়।
ত্বরা করি যাওগো বৃন্দে প্ৰাণে আর না সয়
শ্যাম আনিতে যায় বৃন্দে রাধারমণ কয়।
Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:সুরধুনীর তীরে গো সোনার গৌর উদয় হইয়াছে
Next Post:বসে ভাবছ কীরে মন ভোমরা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑