• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কাঁচা

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ক » কাঁচা

কাঁচা [ kān̐cā ] বিণ.
১. অপক্ব (কাঁচা ফল);
২. আরাঁধা, অসিদ্ধ (কাঁচা মাংস);
৩. অদগ্ধ (কাঁচা ইট);
৪. মাটির তৈরি (কাঁচা বাড়ি, কাঁচা রাস্তা);
৫. কোমল, কচি (কাঁচা ঘাস);
৬. তরুণ (কাঁচা বয়স);
৭. অপরিণত (কাঁচা বুদ্ধি);
৮. অপটুভাবে কৃত (কাঁচা লেখা, কাঁচা কাজ);
৯. অদক্ষ, আনাড়ি (অঙ্কে কাঁচা, কাঁচা হাতের কাজ);
১০. সাময়িক, পরিবর্তিত হতে পারে এমন (কাঁচা রসিদ, কাঁচা কথা);
১১. প্রাথমিক খসড়া (কাঁচা খাতা);
১২. পাকা বা স্হায়ী নয় এমন, টেকে না এমন (কাঁচা রং);
১৩. অমিশ্র, বিশুদ্ধ (কাঁচা সোনা);
১৪. কালো (কাঁচা চুল);
১৫. অশুষ্ক (কাঁচা কাঠ);
১৬. নির্ধারিত বা বিধিবদ্ধ ওজনের চেয়ে কম (কাঁচা সের);
১৭. সহজলভ্য; নগদ (কাঁচা পয়সা);
১৮. অতৃপ্ত, অপূর্ণ (কাঁচা ঘুম);
১৯. কৃষিজাত বা অসংস্কৃত, স্বাভাবিক অবস্হায় রয়েছে এমন (কাঁচা মাল)।

☐ ক্রি. সিদ্ধির পথে অগ্রসর হয়েও পরিত্যক্ত হওয়া, পণ্ড হওয়া (বিয়েটা অল্পের জন্য কেঁচে গেছে)।

কাঁচা কলা–বি. অনাজি কলা। যে কলা কাঁচাই থাকে এবং তরকারি হিসাবে খাওয়া হয়।

কাঁচা খিস্তি–বি. অত্যন্ত অশ্লীল গালাগাল।

কাঁচাগোল্লা–বি. নরম পাকের সন্দেশবিশেষ।

কাঁচানো–ক্রি.
১. কাঁচা করা;
২. পুনরায় পূর্বাবস্হায় নিয়ে যাওয়া;
৩. পণ্ড করা।

☐ বি. বিণ. উক্ত সব অর্থে।

কাঁচা-পাকা–বিণ. অর্ধেক পাকা এবং অর্ধেক কাঁচা; অর্ধেক সাদা এবং অর্ধেক কালো (কাঁচা-পাকা চুল)।

কাঁচা মাথা–বি. তরুণবয়স্কদের মাথা; (আল.) অপরিনত বুদ্ধি (কাঁচামাথার কাজ)।

কাঁচা মাল–বি. শিল্পদ্রব্য তৈরির জন্য প্রয়োজনীয় উপাদান, raw material.

কাঁচা-মিঠে, কাঁচা-মিঠা–বিণ. কাঁচা অবস্হাতেও মিষ্টি স্বাদের এমন (কাঁচা-মিঠে আম)।

কাঁচা নাড়ি–সদ্যপ্রসূতা নারীর দুর্বল হজমের অবস্হা, সদ্যপ্রসূতার হজমের দুর্বলতা।

কাঁচা রাঁড়ি–বালবিধবা।

কাঁচা সর্দি–সর্দির প্রথম অবস্হা, তরল সর্দি।

Category: ক, বাংলা অভিধান
Previous Post:কাঁচলি
Next Post:কাঁচা কলা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑