• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কলম

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ক » কলম

কলম১ [ kalama ] বি.
১. কোনো গাছ থেকে কেটে-নেওয়া কচি ডাল যা থেকে অন্য গাছ হয়;
২. কোনো গাছের কচি ডাল যা অন্য গাছের সঙ্গে জুড়ে নতুন গাছ উত্পাদন করা হয়।

[আ. ক’লম্]।

কলম করা–ক্রি. বি. নতুন গাছ জন্মাবার জন্য বড় গাছের ডাল কেটে নিয়ে তাই দিয়ে গাছ উত্পাদন করা।

কলম২ [ kalama ] বি. পল-কাটা কাচ বা স্ফটিকের লম্বা ফলক বা খণ্ড (ঝড়ের কলম)।

[আ. ক’ল্ম্]।

কলমি–বিণ. কলমের লম্বা কাচ বা স্ফটিকের ফলকের আকৃতিবিশিষ্ট (কলমি শোরা)।

কলম৩ [ kalama ] বি. সংবাদপত্র, বই ইত্যাদির প্রতি পৃষ্ঠায় মুদ্রিত লেখার আড়াআড়ি ভাগ, স্তম্ভ।

[ইং. column]।

কলম৪ [ kalama ] বি.
১. লেখনী;
২. কলমের আকারের যন্ত্র (কাচ কাটবার কলম)।

[সং. কলম্ব; আ. ক’ল্ম্]।

কলমদান–বি. কলম রাখার পাত্র।

কলমপেশা–বি. কেরানিগিরি; মসিজীবীর বৃত্তি।

কলমবাজ–বিণ. বি. দক্ষ লেখক।

কলমবাজি–বি. লেখকের বৃত্তি বা কাজ; লিপিকুশলতা; লেখালেখি; কলমের যুদ্ধ।

কলমের খোঁচা–বি. অন্যের অনিষ্ট বা বিরক্তি জন্মাতে পারে এমন লেখা।

Category: ক, বাংলা অভিধান
Previous Post:কলভ
Next Post:কলম করা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑