• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কর্ম

লাইব্রেরি » বাংলা ডিকশনারি । Bangla Dictionary » বাংলা অভিধান » ক » কর্ম

কর্ম [ karma ] (-র্মন্) বি.
১. যা করা হয়, কার্য;
২. কর্তব্য;
৩. উপযোগিতা (সে কোনো কর্মের নয়);
৪. বিবাহাদি সামাজিক অনুষ্ঠান; ধর্মানুষ্ঠান (ক্রিয়াকর্ম);
৫. বৃত্তি, পেশা, ব্যবসায় (চিকিত্সকের কর্ম, কর্মস্হল);
৬. (ব্যাক.) কর্মপদ বা কর্মকারক, object. objective case.

[সং. √ কৃ + মন্]।

কর্মকর্তা (-র্তৃ)–বি. কাজকর্মের ব্যাপারে প্রধান ব্যক্তি।

কর্মকর্তৃবাচ্য–বি. (ব্যাক.) যে বাচ্যে কর্মই কর্তা বলে প্রতীত হয় এবং ক্রিয়াটি আপনাআপনিই নিষ্পন্ন হচ্ছে বলে মনে হয়, যথা, ভাত ফুটছে, বাঁশি বাজছে।

কর্মকাণ্ড–বি.
১. বেদের যে অংশে যজ্ঞাদি কর্মের বিধান আছে;
২. কর্মসমূহ।

কর্মকারী (-রিন্)–বিণ. বি. কর্মী, কর্ম করে এমন (ব্যক্তি)।

কর্মকুশল–বিণ. কার্যদক্ষ, কাজেকর্মে পটু।

কর্মক্ষম–বি. কাজের জায়গা।

কর্মচারী (-রিন্)–বি. নির্দিষ্ট কাজের জন্য বেতনভোগী ব্যক্তি, যে বেতনের বিনিময়ে কাজ করে।

কর্মঠ–বিণ. কার্যক্ষম, কাজ করতে সমর্থ।

কর্মণ্য–বিণ. কার্যক্ষম; কাজের উপযোগী।

কর্মত্যাগ–বি. কাজ ছাড়া; চাকরি ছেড়ে দেওয়া।

কর্মদোষ–বি. কুকর্ম বা অন্যায় কাজ করার জন্য অপরাধ; পূর্বজন্মে কৃত পাপ; দুরদৃষ্ট।

কর্মনাশা–বিণ. কাজ পণ্ড করে এমন।

☐ বি. নদীবিশেষ।

কর্মনিষ্ঠ–বিণ. কাজে মনোযোগী; কর্তব্যপরায়ণ।

কর্মফল–বি. কৃতকর্মের ফল (বিশেষত যা জন্মান্তরেও ভোগ করতে হয়)।

কর্মবাচ্য–বি. (ব্যাক.) যে বাচ্যে কর্মই প্রধান হয়ে ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে।

কর্মবাদ–বি. যে মতবাদ অনুসারে কৃতকর্মের ফল ইহজন্মেই হোক বা পরজন্মেই হোক ভোগ করতে হবে।

কর্মবাদী (-দিন্)–বিণ. কর্মবাদ মানে এমন।

কর্মবিপাক–বি. কর্মের পরিণাম বা শেষ ফল; কৃতকর্মের ফলভোগ।

কর্মবিরতি–বি. কোনো দাবি আদায়ের জন্য বা কোনো কিছুর প্রতিবাদে কর্মচারী শ্রমিক ইত্যাদির সাময়িক কাজ বন্ধ, cease-work.

কর্মবীর–বিণ. অসাধারণ কর্মী, কাজে উত্সর্গীকৃত জীবন যার।

কর্মভূমি–বি. কর্মক্ষেত্র, কাজের জায়গা; সংসার।

কর্মভোগ–বি. কর্মের ফলভোগ; বৃথা কষ্টভোগ; অনর্থক পরিশ্রম।

কর্মমুখী–বিণ. কর্ম অর্থাত্ বৃত্তি বা ব্যবসায় যার লক্ষ্য (কর্মমুখী শিক্ষা)।

কর্মযোগ–বি.
১. চিত্তের সংযম ও শুদ্ধিকারক শাস্ত্রোক্ত কর্ম;
২. গীতায় নির্দিষ্ট নিষ্কাম অর্থাত্ ফলের আকাঙ্ক্ষা না করে কর্মের দ্বারা আত্মোন্নতিবিধান। 

কর্মযোগী (-গিন্)–বিণ. বি. কর্মযোগে বিশ্বাসী; কর্মযোগপালনকারী।

কর্মশালা–বি. কর্মস্হান; কারখানা।

কর্মশীল–বিণ. কার্যসাধনে তত্পর, কর্মে নিষ্ঠা আছে এমন।

কর্মসচিব–বি.
১. কার্য পরিচালনে সহায়তাকারী, সহকারী;
২. কার্যপরিচালক মন্ত্রী।

কর্মসাক্ষী (-ক্ষিন্)–বি. সকল কর্মের সাক্ষাত্ দ্রষ্টা; চন্দ্রসূর্যাদি।

কর্মসিদ্ধি–বি. কাজে সাফল্য; ইষ্টপূরণ।

কর্মসূত্র–বি.
১. কাজের নিয়ম, ক্রম বা প্রয়োজন;
২. কর্মফল;
৩. নিয়তি।

কর্মসূত্রে–ক্রি-বিণ. কাজের প্রয়োজনে (কর্মসূত্রে একবার সেখানে গিয়েছিলাম); নিয়তির বন্ধনে; কর্মফলস্বরূপ।

কর্মস্হল–বি. কাজের জায়গা; কার্যালয়, অফিস।

Category: ক, বাংলা অভিধান
Previous Post:কর্বুরিত
Next Post:কর্মকর্তা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑