• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শ্যামরূপ নয়নে হেরিয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » ফোক গান » শ্যামরূপ নয়নে হেরিয়া

শ্যামরূপ নয়নে হেরিয়া
ও রূপে নয়ন হরে নিল গো আমার শুধু দেই থইয়া।।
কুক্ষণে জল ভরতে গো গেলাম একাকিনী হইয়া
যমুনারই স্রোত নিল গো আমার কলসী ভাসাইয়া।।
গৃহে যাইবার না লয় মনে মারি গো ঝুরিয়া।
ঘরের বাদী কালননদী গো থাকে আড়নয়নে চাইয়া
ভাবিয়া রাধারমণ বলে গো মনেতে ভাবিয়া
কুল গেল কলঙ্ক রইল জগৎ জুড়িয়া।।

পাঠান্তর : করু : শ্যাম রূপ > ও বাঁকা রূপ; ও রূপে … দেহ থইয়া > মন নিল শ্যাম নটবরে আমার প্রাণ নিল হরিয়া; কুক্ষণে > কি ক্ষণে ভরতে > আনতে, যমুনারই স্রোত.. আমার > ও রূপপানে চাইতে নিল স্রোতে।

Category: ফোক গানTag: রাধারমণ দত্ত
Previous Post:নাগর কালিয়া ও ধীরে ধীরে তুমি যাইও
Next Post:শুনরে বন্ধুয়ার বাঁশি মধুর স্বরে বেইজনা বেইজো না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑